রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

নড়াইলে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে ছাত্রলীগের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১১:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ আর এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নড়াইল জেলা ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচিতে নড়াইল জেলা শাখার নেতৃত্বে ননীক্ষীর তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা ও মুলিয়া রোডে বৃক্ষরোপণ করা হয়।

নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম ভূঁইয়া প্রতিবেদককে বলেন, পরিবেশ বাঁচাতে এবং তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঠিক দিক-নির্দেশনায় আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করেছি। এছাড়া আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ প্রাঙ্গণ, বসতবাড়ির আশপাশে, নিজেরা বৃক্ষরোপণ শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বিনামূল্যে চারা বিতরণ করছি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর