কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার (২২ মে) বিকালে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা আওামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ৪নং বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সাবেক যুবলীগ নেতা মোঃ শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাসদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য রেজানুর রহমান টিপু, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রাশেদুল ইসলাম লিটন, মহিলা ইউপি সদস্য শাহনাজ পারভীন, সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক গফুর গাজী, মেহেদী হাসান শিমুল, সদস্য কাওছার হোসেন রুবেল, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা সুমন সাহা রবিন, ছাত্রলীগের মোহাম্মদ আব্দুল্লাহ্, মেহেরাজ হোসেন, অহেদুজ্জামান পাভেলসহ উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।