রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ১৯৭ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৫:২০ অপরাহ্ণ

দৈনিক জনশ্রুতি ডেস্কঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটি ২০২৪-২০২৫ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল ২০২৪ইং) বিকাল ০৪ টায় উত্তরাস্থ সংগঠনের ঢাকা অফিসে নতুন কার্যনির্বাহী পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১১জন সদস্যের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা-উপজেলার প্রবীণ-প্রথিতযশা সাংবাদিক এবং সাংবাদিকদের বিপদের মুহুর্তে পাশে দাঁড়ানাে সংগঠকদের নিয়ে ৪০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্যের তালিকা অনুমােদন দেয়া হয়।

রাত ৯ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো: ছগীর আহমেদ স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্য বিশিষ্ট তালিকা প্যাডে প্রকাশ করা হয়।

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানকে চেয়ারম্যান ও মো: ছগীর আহমেদ কে মহাসচিব করে এই কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে দেশের বাইরে অবস্থানরত প্রবাসী সাংবাদিক সহ বাংলাদেশের ৮টি বিভাগ, মহানগর, জেলা-উপজেলার প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়।

নতুন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো: ছগীর আহমেদ সহ সকল কার্যনির্বাহী পর্ষদ সদস্যরা।

তারা বলেন, সম্পূর্ণ আর্থিক লেনদেন মুক্ত ভাবে এই কমিটির পদ বন্টন হয়েছে। তাই ইতিপূর্বের মতো করে আগামীতেও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হবে নির্যাতিত-নিপীড়িত ও বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন। যেখানেই সাংবাদিকদের উপর হামলা বা সমস্যা হবে সেখানেই রুখে দাঁড়িয়ে রাজপথে মানববন্ধন সহ প্রতিবাদ করে ভূমিকা রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিশ্বদরবারে প্রচার এবং দেশের নানা প্রকৃতিক দূর্যোগে মানবিক ভাবে মানুষের পাশে থাকবেন নতুন এই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। তাহলেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের একটি বৃহৎ সাংবাদিক সংগঠন হিসাবে সবার হৃদয়ে জায়গা করে নেবে।

উল্লেখ্য, সারাদেশের সংগঠনের তথ্য দেয়া প্রায় ১১০০ সদস্য থেকে যাচাই-বাছাই শেষে এই ৩২৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর