শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

বেসরকারি উন্নয়ন সংস্থা সমাধানে বিভিন্ন পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক / ৩০৯ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৮:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ব্যাংক এর অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত বেসরকারী উন্নয়ন সংস্থা “সমাধান” সনদ নম্বর ০৩০৭৩-০০১০০-০০০০৬ এ নিম্নে বর্নিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে।

১) পদের নাম : ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর, বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর, বেতন ভাতা : শিক্ষানবীশকাল ৩০,০০০/- নিয়মিতকরণের পর ৩৭,৫৮০/- টাকা।

২) পদের নাম : সহকারী ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর, বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর, বেতন ভাতা : শিক্ষানবীশকাল ২৮,০০০/- নিয়মিতকরণের পর ৩৪,৪৭৫/- টাকা।

৩) পদের নাম : জুনিয়র অফিসার, শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর, বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর, বেতন ভাতা : শিক্ষানবীশকাল ২২,০০০/- নিয়মিতকরণের পর ২৫,০০০/- টাকা।

 

*** অন্যান্য সুবিধাদি :

সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ছুটির বিপরীতে বেতন, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, কর্মী কল্যান সহায়তা, মোটরসাইকেল বিল, মোবাইল বিল, দুপুরের খাদ্য ভাতা এবং বিনামূল্যে আবাসিক সুবিধা।

নিম্ন উল্লেখিত শর্ত সাপেক্ষে আগ্রহী প্রাথীকে আগামী ১২.০৮.২০২৪ ইং তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে মোবাইল নম্বর উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক, সমাধান, প্রধান কার্যালয়, উপজেলা সড়ক, কেশবপুর, যশোর বরাবর নিজ হাতে লেখা জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের কপি সংযুক্ত করে আবেদন করার জন্য অনুরোধ করা হল।

 

*** শর্তসমুহ :

• ১ নং পদের প্রার্থীকে কোন প্রতিষ্ঠিত সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ৪ বছর এবং ২ নং পদের জন্য ২ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

• ১ ও ২ নং পদের জন্য কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

• ১ ও ২ নং পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

• বাছাইকৃত প্রার্থীকে ১৬.০৮.২০২৪ ইং তারিখ সকাল ০৯.০০ টায় সমাধান, প্রধান কার্যালয়ে যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহনের জন্য হাজির হতে হবে; যা ১৪.০৮.২০২৪ ইং তারিখ রাত ১২.০০ টার মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।

• যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহনের সময় সকল ধরনের সার্টিফিকেটের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে।

• পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন ভাতা প্রদান করা হবে না।

• নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

*** সকল পদে নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

 

বিজ্ঞপ্তি প্রকাশে : সমাধান কর্তৃপক্ষ

স্মারক : সমাধান/প্রশা/নিয়োগ/২১৫/২০১৬-৫১০/২০২৪, তারিখ : আগষ্ট ০১, ২০২৪ খ্রীষ্টাব্দ।

ঠিকানা : সমাধন ভবন উপজেলা রোড, কেশবপুর, যশোর-৭৪৫০ বাংলাদেশ।

ফোন : +88-04226-56549, সেল : 01709-389540

ই-মেইল : info@samadhan-bd.org, samadhan_rezaul@yahoo.com

ওয়েব : www.samadhan-bd.org


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর