বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

সংবাদ সংগ্রহ করতে গিয়ে গোপালগঞ্জে হামলার শিকার দুই সাংবাদিক

দৈনিক জনশ্রুতি ডেস্ক / ২৮৫ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ

দৈনিক জনশ্রুতি ডেস্কঃ গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়ায় মারধরের শিকার হন “দৈনিক দেশ বার্তার জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান ও দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ মোঃ ইমরান (আল ইমরান)”।

সাংবাদিক শেখ মোঃ ইমরান বলেন, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহ করতে যান তারা। কিশোর গ্যাং এর নেতা আক্কাস সিকদার বালু উত্তোলনের সঙ্গে জড়িত। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে ফেরার পথে আজিজুর শরিফের দোকানের সামনে আসলে আক্কাস সিকদার ও তারিকুল ফকির কতিপয় ৫/৭ জন নিয়ে তাদের উপর চড়াও হন এবং মারধর করেন। এতে তিনি ও আশরাফুজ্জামান আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য গণমাধ্যমকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় এক ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা করান।

ঘটনার পর আশরাফুজ্জামান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির চেষ্টা চলছে। নিস্পত্তি করা না গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, উভয় সাংবাদিকদের অভিযোগ, স্থানীয় চাঁদাবাজ ও কিশোর গ্যাং নেতা আক্কাস সিকদার এবং তারিকুল ফকিরসহ ৫/৭ জন তাদের হামলা করেছে। গোপনে খোঁজনিয়ে জানতে পারে, আক্কাস সিকদার বিভিন্ন অপরাধের সংঘে জড়িত এবং লোকাল চাঁদবাজি-টেন্ডারবাজি করে থাকেন। অর্থের বিনিময় মারামারি করেও থাকেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর