যশোর জেলার কেশবপুর উপজেলায় আগামীকাল রবিবার (২১ জানুয়ারি) সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেক এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কেশবপুরের এমপি আজিজের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, রবিবার বিকাল তিনটায় শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ইসমাত আরা সাদেকের স্নেহধন্য এমপি আজিজের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন এমপি আজিজ।
ইসমত আরা সাদেক দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীতে, ২০১৪ সালের ১৫ জানুয়ারি তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
এদফায় দায়িত্ব পালন করতে করতে অসুস্থ জনিত কারণে ২১ জানুয়ারি ২০২০ সালে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।