শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

সিলেটের জৈন্তাপুরে নারকীয় হামলার প্রতিবাদে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানববন্ধন

মরিয়াম আক্তার || বার্তা সম্পাদক / ৩৯৭ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ

মরিয়াম আক্তার, বার্তা সম্পাদকঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এস্বুলেন্স, জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ১২ টায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ আলমগীর হোসেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন ডাক্তার মাহফুজুর রহমান, ডাক্তার আয়শা আক্তার, ডাক্তার মিজানুর রহমান রুমি, ডাক্তার জাহিদুর রহমান, ডাক্তার তুহিন পারভেজ জুয়েল, ডাক্তার দিপংকর রায়, ডাক্তার জয়তি রায়, ডাক্তার মায়শা মালিহা, ডাক্তার আখিরুজ্জামান, ডাক্তার তরিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে চিকিৎসকগণ নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এস্বুলেন্স, জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর ও বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং সাথে সাথে সারাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি নিরাপত্তার দাবী জানান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর