কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা সমাধান এর প্রতিষ্ঠাতা কর্মীদের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা পরিষদ সড়ক সংলগ্ন সমাধান প্রধান কার্যালয়ের হল রুমে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে সংস্থার প্রতিষ্ঠাতা সিনিয়র কর্মী মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মুজিবুর রহমান ও মোছাঃ নার্গিস নাহার কে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সমাধান নির্বাহী পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সমাধানের মনিটরিং অফিসার কবি মোঃ মুনসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাধানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও সমাধান নির্বাহী পরিষদের সাবেক সভাপতি মোঃ মতলেব আলী সরদার।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সমাধানের সকলের প্রতি মূল্যবান শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সিনিয়র কর্মী মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মুজিবুর রহমান ও মোছাঃ নার্গিস নাহার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাধানের সার্বিক পরিচালক মোঃ শাহিনুর রহমান, কর্মসূচি পরিচালক মোঃ আবু জাফর মাতুব্বর, অর্থ পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন ও কর্মসূচি উপ-পরিচালক মোঃ শফিউল ইসলাম।

আঞ্চলিক সমন্বয়কারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কেশবপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান ও শাখা ব্যবস্থাপকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাগাছড়া শাখার সিনিয়র ম্যানেজার মোঃ মোকাম হোসেন।
মাঠপর্যায়ের কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, চিনাটোলা শাখার সিনিয়র অফিসার মোঃ মফিজুর রহমান, কেশবপুর পূর্ব শাখার সিনিয়র অফিসার মোঃ মুজিবুর রহমান ও কেশবপুর পশ্চিম শাখার সিনিয়র অফিসার মোঃ শফিকুল ইসলাম ও সমাধান সৃষ্টি লগ্নের প্রজেক্টভিত্তিক সাবেক সিনিয়র প্রজেক্ট কর্মী মোঃ হযরত আলী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান।

উল্লেখ্য, বক্তব্য অনুষ্ঠানের পর অবসরজনিত বিদায়ী কর্মীদের মাঝে ক্রেস্টসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা শেষে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।