কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর (যশোর-৬) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যেকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝড়ে পড়বে না। কর্মমুখী শিক্ষা ও কৃষিভিত্তিক শিল্প কারখানার মাধ্যমে কর্মক্ষম যুব ও নারীদের হবে কর্মসংস্থান। সবার জন্য থাকবে মানসম্মত চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান।
দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত কনিষ্ঠ সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঘাঘা ওয়ার্ডের সাবেক মেম্বর সোলায়মান হোসেনের সভাপতিত্বে রবিবার (১৪ জানুয়ারি) বিকালে মঙ্গলকোট ইউনিয়নের ঘাঘা যুবসমাজের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জি এম হাসান, আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ , সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা, যুবলীগ নেতা টিপু সুলতান, ছাত্রলীগ নেতা শ্রীকান্ত, প্রান্ত সাহা প্রমুখ।
ওইদিন সন্ধ্যায় সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আজিজুল ইসলাম এমপি।