রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে আর.কে. ফার্মেসী এর পক্ষ থেকে ডা. গোলাম মোক্তাদির কে ফুলেল শুভেচ্ছা

মরিয়াম আক্তার || বার্তা সম্পাদক / ৫৩৯ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১:০২ অপরাহ্ণ

মরিয়াম আক্তার, বার্তা সম্পাদকঃ কেশবপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কার্যালয়ে দীর্ঘ চার বছর পর বৃহস্পতিবার (৬ এপ্রিল) মেডিকেল অফিসার হিসেবে ডা. গোলাম মোক্তাদির দায়িত্ব পাওয়ায় আর.কে. ফার্মেসী, আলতাপোল (তালতলা) এর পক্ষ থেকে শুক্রবার (৭ এপ্রিল) সকালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আমাতুল্লাহ্ মার্ট এর অঙ্গ প্রতিষ্ঠান আ.কে. ফার্মেসী এর স্বত্তাধিকারী এবং দৈনিক জনশ্রুতি অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেন এই ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটি‌এফ) প্রধান কার্যালয় শাখার শাখা পরিচালক মোঃ আনিছুর রহমানসহ পিটিএফ এ প্রশিক্ষণরত বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা।

ফুলেল শুভেচ্ছা জানানোর পর শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডা. গোলাম মোক্তাদির। তিনি বলেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ে ২০১৯ সালের পর তিনিই সদ্য বিসিএস এর মাধ্যমে তাঁর সরকারি চাকরি জীবনের প্রথম পোস্টিং পেয়েছেন। ইতোপূর্বে ২০১৯ সাল পর্যন্ত ডা. তামান্না দায়িত্ব পালন করেছিলেন উক্ত কার্যালয়ে। দীর্ঘ চার বছর পর তিনি দায়িত্ব পেয়েছেন তাই তিনি আগামীতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সার্বিক উন্নয়নসহ সাধারণ মানুষ ও রোগীদের সেবা প্রদানের জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এক‌ই সাথে তিনি সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন যেন সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ততার সহিত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত থাকতে পারেন।

এরপর আর.কে. ফার্মেসী এর স্বত্তাধিকারী মোহাম্মদ কাওছার হোসেন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ডা. গোলাম মোক্তাদির একজন সৎ, সর্বদা সদা-আলাপি ও হাস্যজ্জ্বল এবং প্রাণবন্ত মানুষ। আশাকরি তিনি সর্বদা হাসিখুশির মধ্য দিয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এই প্রত্যাশা র‌ইলো কেশবপুর বাসীর পক্ষ থেকে। তাঁর জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

উল্লেখ্য, ডা. গোলাম মোক্তাদির গত ১৩ মার্চ ৪২ তম বিসিএস থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত হন। ২৩ মার্চ মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার বিভাগে জয়েন করেন এবং ৬ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কার্যালয়ে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর