রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৬১ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ যশোরের কেশবপুর উপজেলার বাগদাহ গ্রামে এক স্কুলছাত্রীর (প্রায় ১৩/১৪ বছর বয়স) মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় গভীর উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে আব্দুর রহমান ওরফে নিশান নামের এক যুবক দীর্ঘদিন ধরে মানসিকভাবে নির্যাতন ও ব্ল্যাকমেইল করে আসছিল। অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর ব্যক্তিগত কিছু তথ্য বা বিষয় ব্যবহার করে তাকে ভয়ভীতি দেখানো হতো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হতো।

পরিবারের দাবি, এসব চাপ ও মানসিক নির্যাতনের কারণে শিক্ষার্থীটি চরম হতাশায় ভুগছিল। একপর্যায়ে গত ৩০ জুন ২০২৬ তারিখে সে আত্মহত্যা করে বলে জানা যায়।

ঘটনার পর নিহতের পরিবার শোকাহত হয়ে পড়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর দাদা কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

এলাকাবাসী ও সচেতন মহল ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের ঘটনা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর