বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: যশোরের কেশবপুর পৌর বিএনপির সভাপতি, সদর ইউনিয়ন পরিষদের চার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের মা নুরজাহান বেগম (৯৭) রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে আলতাপোল গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন।
মরহুমের ছয় জন পুত্র ও ছয় জন কন্যা সন্তান আছেন। প্রিয় ও জনবান্ধব নেতার মায়ের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বারবার নির্বাচিত কাউন্সিলর মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হালিম মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহ আলম মোড়ল, কবির হোসেন রিপন, সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক অহেদুর রহমান অন্তু, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।