শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

নতুন দুই রঙে আরও আকর্ষণীয় রূপে উন্মোচিত হলো সুজুকি জিক্সার ২৫০ সিসি

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪৪৪ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ

কাওছার হোসেন: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে অবস্থিত New Suzuki Gallery–তে বর্ণাঢ্য আয়োজনে উন্মোচন করা হয়েছে জনপ্রিয় স্পোর্টস মোটরসাইকেল Suzuki Gixxer 250–এর নতুন দুটি আকর্ষণীয় রঙ—নারডো গ্রে ও নিট্রো নিঅন। নতুন রঙের সংযোজন ঘিরে স্থানীয় মোটরসাইকেলপ্রেমীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ ও আগ্রহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যালারির ম্যানেজার আক্তারুজ্জামান, সার্ভিস ম্যানেজার রুহল আমীন, জয়েন্ট মটরর্সের স্বত্বাধিকারী মো. গাজী মিজানুর রহমান এবং রোজা মটরর্সের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন। অতিথিরা নতুন রঙের মডেল উন্মোচন শেষে বাইকটির নকশা, আধুনিক ফিচার ও পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বক্তারা বলেন, শক্তিশালী ২৫০ সিসি ইঞ্জিন, স্পোর্টি লুক এবং উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্যের কারণে জিক্সার ২৫০ ইতোমধ্যেই দেশের তরুণদের পছন্দের শীর্ষে অবস্থান করছে। নতুন এই দুটি রঙ যুক্ত হওয়ায় বাইকটি আরও স্টাইলিশ ও আকর্ষণীয় হয়ে উঠেছে, যা ক্রেতাদের আগ্রহ বাড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।

এছাড়াও ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ আকর্ষণীয় অফার। বর্তমানে Suzuki Gixxer 250 কিনলেই মিলছে ২০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ফ্রি বাইক কভার এবং মাত্র ১ দিনের মধ্যে রেজিস্ট্রেশন সুবিধা। এই সুবিধাগুলো বাইকপ্রেমীদের জন্য অফারটিকে আরও লোভনীয় করে তুলেছে।

অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা নতুন রঙের বাইক সরাসরি পরিদর্শনের সুযোগ পান এবং বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। আয়োজকরা জানান, মানসম্মত বিক্রয়োত্তর সেবা, দ্রুত ডকুমেন্ট প্রসেসিং এবং নির্ভরযোগ্য সার্ভিস নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

আগ্রহীরা যোগাযোগ করতে পারেন—

📍 New Suzuki Gallery

📌 চুকনগর বাজার, সাতক্ষীরা রোড, ডুমুরিয়া, খুলনা

📞 Sales: 01329-646390

📞 Documents: 01329-646391

📞 Service: 01329-646394

নতুন রঙ ও বিশেষ অফারের সমন্বয়ে চুকনগর বাজারের মোটরসাইকেল বাজারে নতুন মাত্রা যোগ হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর