শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

মাভাবিপ্রবি’র সিপিএস বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ২৪৩ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের স্নাতক ১৮ থেকে ২১ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) বিকাল ৩ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড নির্বাহী পরিচালক অপারেশন্স মোঃ তানভীরুল ইসলাম ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম। স্বাগত বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ উমর ফারুক, ধন্যবাদ জ্ঞাপন করেন নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল কাদের মিয়া ও সঞ্চালনা করেন সদস্য-সচিব সহযোগী অধ্যাপক ড. রুখসানা সিদ্দিকা।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর