ডেস্ক রিপোর্ট: ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে সাতক্ষীরা জেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর কালো ব্যাজ ধারণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “এই আন্দোলনের শহীদরা আমাদের গণতন্ত্রের পথ দেখিয়ে গেছেন। তাদের রক্ত এখনও আমাদের সাহস ও শক্তির উৎস।”
জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, ডা. মনিরুজ্জামান মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, তাতী দলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, জাসাসের আহ্বায়ক শেখ জিলুর রহমান ও সদস্য সচিব মো. ফারুক হোসেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদ, দমন-পীড়ন এবং ভোটবিহীন শাসনের বিরুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণ কেবল আনুষ্ঠানিকতা নয়—এটি একটি ঐতিহাসিক দায়। এই স্মরণ থেকেই আগামী আন্দোলনের প্রেরণা নিতে হবে।
পরিশেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়।