শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে দেবরের হামলায় ভাবি আহত হয়ে হাসপাতালে ভর্তি

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ৩০০ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৩:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ কেশবপুরের দোরমুটিয়ায় দেবরের হামলায় ভাবি আহত কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের দোরমুটিয়া গ্রামে দেবর বখতিয়ার রহমানের হামলায় ভাবি সালেহ বেগম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের মৃত আলী বক্স মোড়লের পূত্র নাজিমুদ্দীন জিবিকার প্রয়োজনে বিভিন্ন সময় বাড়িতে না থাকায় তার স্ত্রী সালেহা বেগম (৩৪) এলাকার মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে তার ১টি মেয়ে ও ২ টি ছেলেকে স্কুলে লেখা-পড়া করা সহ পরিবারের জিবিকা নির্বাহ করে আসছে। কিন্তু তার দেবর বখতিয়ার রহমান একজন হিংস্র প্রকৃতির মানুষ। সে প্রায়ই তার ভাবির সাথে বিনা কারণে গায়ে পড়ে ঝগড়া করে মারপিট করে। কিন্তু সালেহা বেগমের স্বামী নাজিমুদ্দীন নিরিহ মানুষ হওয়ায় সে কোন প্রতিবাদ করে না।

গত ৩ এপ্রিল দুপুরে নাজিমুদ্দীন বাড়িতে না থাকার সূযোগে বখতিয়ার রহমান তার ভাইয়ের অংশের জমি গাছের ডাল দিয়ে জোরপূর্বক ঘিরতে থাকে। এসময় সালেহা বেগম তার স্বামীর জমি গাছের ডাল দিয়ে ঘিরতে নিষেধ করলে দেবর বখতিয়ার রহমান ও তার স্ত্রী জারিয়া বেগম-সহ তার দোসররা সালেহা বেগমের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে চড়, লাথি, কিল, ঘুসি মারাসহ শ্লীলতা হানি করার চেষ্টা করা সহ শরীরের কাপড় চোপড় টেনে হিচড়ে ছিড়ে দেয়। তাছাড়া তারা সালেহা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। আহতাবস্থায় সালেহা বেগমকে প্রথমে স্থানীয় ডাক্তার ও পরবর্তীতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে সালেহা বেগম বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান মফিজ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। যা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর