শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ১৯০ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ বাংলাদেশে স্থানীয় পর্যায়ে টেকসই মানবিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’। সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্ভাবনী তহবিলের জাতীয় উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় পর্যায়ের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, স্থানীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে মানবিক সংকট মোকাবিলা করা একটি দূরদর্শী চিন্তা। ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে তহবিলের আনুষ্ঠানিক ঘোষণা দেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি জানান, MRA ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এই উদ্যোগের পাইলট পর্যায় অনুমোদন করেছে। দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (NGO-MFIs) অভ্যন্তরীণ সম্পদ একত্রিত করে দুর্যোগকালীন দ্রুত সাড়াদান এবং ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করাই এই তহবিলের মূল উদ্দেশ্য। এটি মূলত বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে একটি স্বনির্ভর মানবিক ব্যবস্থা গড়ে তুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকবৃন্দ এই তহবিলের চারটি প্রধান লক্ষ্য তুলে ধরেন: ১) ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী করা। ২) দুর্যোগপূর্ব প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রম ত্বরান্বিত করা। ৩) দ্রুত, সময়োপযোগী এবং কার্যকর মানবিক সহায়তা নিশ্চিত করা। ৪) স্থানীয় সম্পদের মাধ্যমে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কমানো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান এবং পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান।

স্টার্ট বাংলাদেশ হাব-এর চেয়ারম্যান ড. মো. শহিদ উজ জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার্ট নেটওয়ার্ক (ইউকে)-এর হেড অফ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট সাজিদ রাইহান এবং ESDO, NDP, POPI ও SKS-এর প্রতিনিধিবৃন্দ। স্টার্ট বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার শফিউল আলম অনুষ্ঠানের সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর