শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

খুলনায় ডিবির অভিযানে কৃষকলীগ নেতা আশরাফুজ্জামান বাবুল গ্রেফতার

মেহরাব রহমান || খুলনা প্রতিনিধি / ২২২ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ

মেহরাব রহমান, খুলনা প্রতিনিধি: খুলনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে জেলা কৃষকলীগের সভাপতি ও রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল (৬৯) গ্রেফতার হয়েছেন।

গোপন তথ্যের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল রবিবার (৪ আগস্ট) সকালে খুলনা সদর থানার অন্তর্গত ৮১/২ সাউথ সেন্ট্রাল রোড, ডাক্তার গলি, পাইওনিয়ার মহিলা কলেজের পূর্ব পাশে অবস্থিত একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত বাবুলের স্থায়ী ঠিকানা খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেয়াড়া গ্রামে। বর্তমানে তিনি মহানগরের ডাক্তার গলির বাসায় বসবাস করছিলেন।

ডিবি সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান বাবুল দীর্ঘদিন ধরে খুলনা মহানগর আওয়ামী লীগের মিছিল, সভা-সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি তথাকথিত “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” দমন করতে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছেন। এতে আন্দোলনকারীদের দমন এবং আন্দোলন ভেস্তে দেওয়ার নানা প্রচেষ্টা ছিল বলেও দাবি করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় একটি মামলা রয়েছে (মামলা নম্বর-০২, তারিখ: ১৪/০৮/২০২৪)। মামলায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৮০/৪৩৬/৪২৭/৩৪ ধারায় বিভিন্ন অপরাধে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডিবি জানিয়েছে, আশরাফুজ্জামান বাবুলকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর