শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ৯ দিনের ছুটি পাচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মোতাবেক এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, হিন্দু ধর্মালম্বীদের মহোৎসব দুর্গাপূজা ও মুসলিম ধর্মাবলম্বীদের ফাতেহা-ই-ইয়াজদাহম (১১ রবিউস সানি) উপলক্ষে আগামী ১২-১৬ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ৫ দিন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ক্লাশ, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া ১০ই ও ১১ই অক্টোবর এবং ১৭ই ও ১৮ই অক্টোবর যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার থাকায় মোট ৯ দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।
আগামী ১৯ অক্টোবর ২০২৪ তারিখ শনিবার হতে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু হবে।