শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সারপ্রাইজ অভিযান

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩০৫ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ

কাওছার হোসেন: আসন্ন নির্বাচনকে ঘিরে দেশব্যাপী একযোগে ‘সারপ্রাইজ অভিযান’ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই বিশেষ অভিযান যে কোনো সময় শুরু হতে পারে।

রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন কার্যক্রম শুরু হচ্ছে। ধাপে ধাপে মঙ্গলবারের মধ্যে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত এই মোতায়েন বিস্তৃত হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, অভিযানের নির্দিষ্ট কোনো দিন, তারিখ বা সময় নির্ধারিত নেই। পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় একযোগে এই অভিযান শুরু করা হবে। অভিযানের আওতায় চিহ্নিত সন্ত্রাসী, অপরাধী, খুনি, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে ভোটের পরিবেশ নিরাপদ রাখতে কাজ করবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর