শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

নড়াইল সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে রবি বিশ্বাসের পক্ষে ফুলেল শুভেচ্ছা

খন্দকার আছিফুর রহমান তোতা || নড়াইল প্রতিনিধি / ১৯৭ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ

খন্দকার আছিফুর রহমান তোতা: নড়াইল সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে  নড়াইলের কলোড়া ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে নবনির্বাচিত সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা জানায়।

গত ২৭ অক্টোবর নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে কাউন্সিলরদের স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক।

এ উপলক্ষে কলোড়া ইউনিয়নের কৃতি সন্তান সৌদি প্রবাসী  বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি বিশ্বাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন  ৮ নং কলোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

ইউনিয়ন বিএনপির আহবায়ক বক্কার বিশ্বাসের নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক ও সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ -এর বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- আগদিয়া ওয়ার্ড বিএনপির  সভাপতি হানিফ বিশ্বাস, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মিনা, ইউনিয়ন যুবদল নেতা আনিস বিশ্বাস, শিমুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি শাকির মোল্যা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর