শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

নাটোরে দুর্বৃত্তদের গুলিতে পৌর আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক / ২৮৮ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১ মে, ২০২৪, ৭:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের লালপুরে দুর্বৃত্তদর গুলিতে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনজুর রহমান মঞ্জু নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনের পাশে রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোঃ মনজুর রহমান মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে এলাকাবাসীর খবরে গোপালপুর রেলওয়ে স্টেশনের পাশে একজনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গেলে জানতে পারেন কে বা কাহারা তিনটি মোটরসাইকেলে চার থেকে পাঁচ জন এসে মনজুর মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনাস্থলেই ভিকটিম মঞ্জুর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, দ্রুত চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতার করা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হবে। এরপর নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নিহত আওয়ামী লীগ নেতা মঞ্জুর যুবলীগ নেতা জাহারুল হত্যাকাণ্ডের অন্যতম আসামি।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর