বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরে পদার্পণ

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ২১৪ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৩:১১ অপরাহ্ণ

শানীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: ২৫ তম বছরে পদার্পণ করলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালের ১২ই অক্টোবর ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইলের সন্তোষে দেশের ১২তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে মাভাবিপ্রবি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ৭১একর জায়গার উপর দাঁড়িয়ে আছে।

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামানুসারে এর নামকরণ করা হয়। ২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০০২ সালের ২১ নভেম্বর অধ্যাপক ড. মোঃ ইউসুফ শরীফ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথম নিয়োগ পান। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দুটি নিয়ে এর দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ২০ বিভাগে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর