শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ২৩৬ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে ১০ ডিসেম্বর ২০২৪, বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.  মোঃ আনোয়ারুল আজিম আখন্দ।
এসময় লাইফ সায়েন্স অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ উমর ফারুক, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনঃরায় বিভাগের সামনে গিয়ে শেষ হয়। দিবস উপলক্ষে গতকাল বিভাগের শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উক্ত বিভাগের উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর এ বিষয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হবে।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ বলেন, এখন বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশ্বের সকল মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোকে মানবাধিকার বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আমাদের সমাজ ও রাষ্ট্রের যে যেখানে আছি সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে কেউ যেন তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর