বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

মাভাবিপ্রবির আট প্রশাসনিক পদে নতুন নিয়োগ

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ৩৬০ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ৮টি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নিয়োগ প্রাপ্তরা পদের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগ প্রাপ্তরা হলেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক পদে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক পদে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর, আলেমা খাতুন ভাসানী হলে প্রভোস্ট পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা, বিএনসিসির প্লাটুন কমান্ডার পদে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল গাফ্ফার খান, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার এর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাদিফুর রহমান, আইসিটি সেলের পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং সহকারী প্রক্টর পদে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহনাজ আব্বাসী বাধনকে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগ প্রাপ্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ ও বিভিন্ন বিভাগের অধ্যায়নরত শিক্ষার্থীরা।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর