শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

মাভাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সিরাজগঞ্জ ক্যাম্পাস পরিদর্শন

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ২৫৭ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ সোমবার (৩০ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল সায়েন্স অনুষদ পরিদর্শন করেন।

এসময় তিনি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ভাইস-চ্যান্সলর মহোদয় শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসমূহ শোনেন।

তিনি শিক্ষার্থীদের সাথে একাত্নতা প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ক্লাস শুরু, আইডি কার্ড প্রদান ও প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধা প্রদান বিষয়ে আশ্বস্ত করেন এবং অন্যান্য দাবিসমূহ দ্রুততম সময়ের মধ্যে যথানিয়মে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিযারিং বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন ও রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর