বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

মাভাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো হিসেবে নির্বাচিত

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ৩৭৯ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: দেশের শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জাতীয় সংগঠন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (Bangladesh Academy of Sciences, BAS) এর বার্ষিক সাধারণ সভায় ফেলো হিসেবে অফিসিয়ালি অভিষিক্ত হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এমন সাফল্যে মাভাবিপ্রবি পরিবার গর্বিত।

ভাইস-চ্যান্সেলর এর এই সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর অনূভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, “জাতীয় সংগঠন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (Bangladesh Academy of Sciences, BAS) ফেলো হিসেবে মনোনীত হওয়ার সুসংবাদ পেয়েছিলাম বছরখানেক আগে। আজ মর্যাদাপূর্ণ এই সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ফেলো হিসেবে অফিসিয়ালি অভিষিক্ত হলাম। আজ সম্মানিত হওয়ার এক অসাধারণ অনুভূতি অনুভব করছি। বিশেষ করে গত মাসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর এ সম্মান প্রাপ্তি আমাকে আরও উজ্জীবিত করেছে।”

ফেলো হিসেবে তাঁকে নির্বাচিত করায় তিনি সকল BAS ফেলোদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আজ তাঁর সাথে যাঁরা ফেলো এবং সহযোগী ফেলো হিসেবে অভিষিক্ত হয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। বিশেষ করে তাঁর শ্রদ্ধেয় শিক্ষক BAS-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী ও সেক্রেটারি অধ্যাপক ড. হাসিনা খানকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর