বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিক্ষার্থীকে হলের ত্রিসীমানায় প্রবেশে নিষেধাজ্ঞা

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ৪০৪ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আবাসিক হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে হলের ত্রিসীমানায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে হল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জানতে হলের প্রভোস্ট ড. মো. আবু রাশেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি আসলে সরাসরি কথা বলতে পছন্দ করি। শৃঙ্খলা ভঙ্গ বলতে আমরা হলের শৃঙ্খলাকেই বুঝি। এখন শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণটি যদি উল্লেখ করতাম, তাহলে তা নোটিশে উল্লেখ করা হতো। আমি আমার নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গেও আলোচনা করছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।”

দণ্ডিত শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন ওই শিক্ষার্থী ধূমপান করে হল থেকে বের হচ্ছিলেন, তখন এ ঘটনা হল প্রভোস্টের নজরে আসে। তৎক্ষণাৎ প্রভোস্ট তাকে ডেকে নিয়ে বিস্তারিত জানতে চান এবং পরবর্তীতে তার বিভাগ ও আইডি উল্লেখ করে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর