শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

মরিয়াম আক্তার || বার্তা সম্পাদক / ৪২১ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১১:০০ অপরাহ্ণ

মরিয়াম আক্তার, বার্তা সম্পাদকঃ

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল (২১ এপ্রিল) শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন সৌদি আরববাসী।

সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল–আরাবিয়া জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ তামিরে শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদ্‌যাপন করবেন বাংলাদেশের মানুষ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর