শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ২৯৩ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৮:২৫ পূর্বাহ্ণ

দৈনিক জনশ্রুতি ডেস্কঃ পবিত্র শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরবে ‍বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

সোমবার (৮ এপ্রিল) এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন সৌদি সুপ্রিম কোর্ট। এবার দেশটিতে ৩০টি রোজা হবে। সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। তাই ঈদ কবে হবে, তা জানার জন্য মুসলমানদের ২৯ রমজানের ইফতারের পর সন্ধ্যার আকাশে চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এর আগে, শনিবার (৬ এপ্রিল) দেশটির সুপ্রিম কোর্ট সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানান। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এদিন মাগরিবের নামাজের পর লাখো মুসল্লি পশ্চিম আকাশে চোখ রাখেন।

কিন্তু কিছুক্ষণ পরই সৌদি সুপ্রিম কোর্ট জানান, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর