বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটের সূচনা, কেশবপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একসঙ্গে উপস্থিতি

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪৪৬ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ

কাওছার হোসেন: নির্বাচনের সকাল শুরু হয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়ে। যশোর-৬ আসনের কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী—বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ এবং জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর মুক্তার আলী—একসঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ছবি তোলেন।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দিনের শুরুতে তাঁদের এমন ইতিবাচক উপস্থিতি ভোটারদের মাঝে আশাব্যঞ্জক বার্তা পৌঁছে দেয়। স্থানীয়দের মতে, এই ধরনের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য নির্বাচনকে আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সহায়ক।

সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নারী ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।

ভোটাররা প্রত্যাশা করছেন, দিনের পুরো সময় জুড়েই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর