শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

মাভাবিপ্রবিতে ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইন

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ১৫০ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শনিবার (২ নভেম্বর) একটি ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ব্যবস্থাপনায় এবং ইউনেস্কোর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে এই ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১ টায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবনের সেমিনার হলে ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব। এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন।

সেমিনার সঞ্চালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. মো. ফজলুল করিম।

সেমিনারে বক্তাগণ ক্যান্সারের বিভিন্ন ধরন, কারণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, ক্যান্সারকে আগেভাগে শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। নারীদের স্তন এবং জরায়ুমুখের ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এই ক্যাম্পেইন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর