বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

মাভাবিপ্রবিতে “লাইফ সায়েন্সের অগ্রগতি” শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্সের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ২২৪ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে “লাইফ সায়েন্সের অগ্রগতি” শীর্ষক দুইদিনব্যাপী ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স আগামী ১১ ও ১২ জানুয়ারি ‘২০২৫ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও সম্মেলন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভিন্ন কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিতব্য কনফারেন্সে দেশী বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের গবেষকগণ অংশগ্রহণ করবেন এবং উপরোক্ত বিষয়ে তাঁদের গবেষণালব্ধ পেপার উপস্থাপন করবেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, এ আয়োজনে যারা দায়িত্ব পালন করবেন তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে সুশৃঙ্খলভাবে সম্মেলন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর