শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

হৃদযন্ত্রে তিন ব্লক: জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক / ৩৬১ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুতর ব্লক ধরা পড়েছে। আজ রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষায় হৃদপিণ্ডে তিনটি মেজর ব্লক শনাক্ত হয়, যেখানে এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারি অধিক উপযুক্ত ও নিরাপদ বলে মত দেন চিকিৎসকরা।

জানা যায়, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর থেকেই তার চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছিল। এনজিওগ্রাম ছিল সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ।

আমীরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তাকে বিদেশে চিকিৎসার বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও বর্তমানে দেশের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই সার্জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর