বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

সারাদেশে যৌথ বাহিনীর টানা অভিযানে সপ্তাহজুড়ে আটক ৩৩ জন

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪৭০ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ

কাওছার হোসেন: দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে ০৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানগুলোতে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত চক্রের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ৩৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, ১২টি ককটেল, বিভিন্ন ধরনের দেশী-বিদেশী মাদকদ্রব্য এবং ধারালো অস্ত্র।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সামরিক সূত্র জানিয়েছে।

এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ পরিস্থিতিতেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে—যে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে দ্রুত অবহিত করার জন্য।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর