বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন কেশবপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা জ্বালানি সংকটে নতুন সময়সূচি: ব্যাংক-অফিসে পরিবর্তন মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: কেশবপুর হাসপাতালে রোগীদের পাশে এমপি রাজধানীতে বর্ণাঢ্য কুচকাওয়াজ, উজ্জীবিত স্বাধীনতার চেতনা কেশবপুরে এমপিকে প্রকাশ্যে গালিগালাজের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কেশবপুরে বেপরোয়া গাড়ি চালনা, পরে গাড়ি থেকে মাদক উদ্ধার

মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি

এমকে আর কামাল || মালদ্বীপ প্রতিনিধি / ৮৬ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ

এমকে আর কামাল, মালদ্বীপ প্রতিনিধিঃ মালদ্বীপে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা ও নিষেধাজ্ঞা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ। দেশটিতে কর্মরত বা যেতে আগ্রহীদের এসব নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশিত নির্দেশনায় বলা হয়, কোনো প্রবাসী কর্মী যদি মালদ্বীপে অবৈধভাবে কাজ করেন, তবে দেশটির প্রচলিত আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ ১০ বছরের জন্য বহিষ্কার (ডিপোর্ট) করা হতে পারে। এই ধরনের কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

এছাড়া মালদ্বীপে “ফ্রি ভিসা” নামে কোনো বৈধ ব্যবস্থা নেই। নির্দিষ্ট কোনো কোম্পানির মাধ্যমে ভিসা নিয়ে গেলে সেই কর্মীকে শুধুমাত্র ওই কোম্পানির অধীনেই কাজ করতে হবে। অন্যত্র কাজ করা বা তথাকথিত ফ্রি ভিসায় কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এতে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রবাসী কর্মীরা কোনো ধরনের ব্যবসা-বাণিজ্য, আর্থিক লেনদেন বা অননুমোদিত কার্যক্রমে জড়াতে পারবেন না। এসব অপরাধে জড়িত হলে আইনি শাস্তির পাশাপাশি ডিপোর্টের ঝুঁকিও রয়েছে।

মালদ্বীপে কর্মসংস্থানের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১,১৫,৭৮০ টাকা। ওয়ার্ক ভিসায় দেশটিতে যেতে আগ্রহীদের এ নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত কোনো অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এদিকে মানবপাচারকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী কর্মীদের নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশে যাওয়ার পাশাপাশি সব নিয়ম মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর