শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

যশোরের ৬টি আসনে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতার মনোনয়ন ফরম সংগ্রহ

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ৪৪৬ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ২:২৯ অপরাহ্ণ

দৈনিক জনশ্রুতি ডেস্কঃ আগামী ৭’ই জানুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে যশোরের ছয়টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেতে আগ্রহী মোট ৬৫ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

যশোরের ৬টি আসনে ৬৫ জন ফরম নিয়েছেন। এরমধ্যে যশোর-১ (শার্শা) আসনে ৪ জন, যশোর-২ (ঝিকরগাছা—চৌগাছা) নির্বাচনী এলাকার ১৮ জন, যশোর-৩ (সদর) আসনে ৬ জন, যশোর-৪ (বাঘারপাড়া—অভয়নগর) আসন থেকে ১৩ জন, যশোর-৫ (মণিরামপুর) আসনে ১৪ জন ও যশোর-৬ (কেশবপুর) আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

যশোর-১ (শার্শা) আসনে বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনক, আশরাফুল আলম ও শাহাজাহান আলী গোলদার।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বর্তমান সংসদ সদস্য অধ্যাপক নাসির উদ্দিন, সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, সদস্য মোস্তফা আশীষ ইসলাম, গিলবার্ট নির্মল বিশ্বাস, কামাল হোসেন বিশ্বাস, হারুন অর রশিদ, আসাদুজ্জামান, মঞ্জুনাহার নাজনীন সোনালী, আব্দুস সালাম, মনিরুল ইসলাম, তৌহিদুজ্জামান, এসএম হাবিবুর রহমান, মোস্তফা আনোয়ার পাশা, এবিএম আহসানুল হক, আব্দুল্লাহ আল মামুন ও আনোয়ার হোসেন।

যশোর-৩ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি মোবাশ্বের হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার রহমান দীপু।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি রনজিৎ কুমার রায়, সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বিশ্বাস, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী, সন্তোষ কুমার অধিকারী, রবিন অধিকারী, সরদার অলিয়ার রহমান, ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার, শাহ ফরিদ জাহাঙ্গীর, এসএম আলমগীর হোসেন রাজীব, এনামুল হক বাবুল ও আরশাদ পারভেজ।

যশোর-৫ (মনিরামপুর) আসনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ—কমিটির সদস্য এসএম ইয়াকুব আলী, যুবলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা জয়দেব নন্দী, কেন্দ্রীয় যুবলীগ নেতা জেলা আওয়ামী লীগ সদস্য হুমায়ুন সুলতান শাদাব, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, ফারুক হোসেন, প্রশান্ত বিশ্বাস, নাজমা খানম, নিতাই কুমার বৈরাগী, আমজাদ হোসেন লাভলু, সুশান্ত কুমার মন্ডল ও সাবেক ছাত্ররীগ নেতা কামরুল হাসান বারী।

যশোর-৬ (কেশবপুর) আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, এইচএম আমির হোসেন, কাজী রফিকুল ইসলাম, শেখ আব্দুর রফিক, এসএম এবাদত সিদ্দিক বিপুল, নওরীন সাদেক, আজিজুল ইসলাম, হোসাইন মোহাম্মদ ইসলাম, তাপস কুমার দাশ ও প্রশান্ত বিশ্বাস।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর