শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বগুড়া স্টুডেন্টস এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সিএসই বিভাগের মো: রাব্বিউল হাসান তানভী (২০১৮-১৯) সভাপতি এবং ফার্মেসি বিভাগের হাসিবুল হাসান (২০১৮-১৯) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বগুড়া জেলার সকল উপদেষ্টা ও শিক্ষার্থীর সম্মতিক্রমে সোমবার (৩০ সেপ্টেম্বর) আগামী এক বছরের জন্য বগুড়া স্টুডেন্ট’স এসোসিয়েশনের ৫২ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি রাব্বিউল হাসান তানভী বলেন “প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের সিনিয়র ভাই এবং আপুদের, যারা আমাদের উপর আস্থা রেখেছেন। আশা করি আমরা সেই আস্থার প্রতিদান দিতে পারবো। এই এ্যাসোসিয়েশন আমাদের প্রাণের স্থান। আশা করি আমরা আমাদের এসোসিয়েশনকে আরো উচ্চতায় নিয়ে যাবো।”
সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন “এটি আমার আবেগ ও ভালোবাসার প্রিয় সংগঠন। বিশ্ববিদ্যালয়ে পথ চলার শুরু থেকে এই সংগঠন এর সকল কর্মকান্ডে যুক্ত ছিলাম। আগামীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভাতৃত্বের বন্ধন ও দৃঢ়তার সাথে সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানবিক ও সেচ্ছাসেবী কাজের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবো।”
উল্লেখ্য, স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় বগুড়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া স্টুডেন্ট’স এসোসিয়েশন, মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য।