বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

মাভাবিপ্রবিতে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস ২০২৪

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ২৩২ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাদিফুর রহমান, সহকারী অধ্যাপক আরজু আহমেদ, প্রভাষক ড. আব্দুল কুদ্দুস ও রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

আলোচনা শেষে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের স্মরণ করে দোয়া ও মোনাজাত করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর