রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে ভেজাল দুধ বিক্রির অপরাধে ১.৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৪১৩ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের কেশবপুরে ভেজাল দুধ তৈরি ও বিক্রির অভিযোগে একজন ব্যবসায়ীকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ।

অভিযুক্ত শংকর ঘোষ (৪৫), পিতা বিষ্ণুপদ ঘোষ — দীর্ঘদিন ধরে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে তাকে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযানের সময় ভেজাল দুধ তৈরির উপকরণসমূহ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সচেতন মহল উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর