শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

খুলনা ব্লাড ফাইটার্সের সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

স্টাফ রিপোর্টার || দৈনিক জনশ্রুতি / ২৩৫ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ′′আমাদের অঙ্গিকার, রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর′′ এই স্লোগান কে বাস্তবে রুপ দিতে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে খুলনা ব্লাড ফাইটার্স।

তারই ধারাবাহিকতায় ১৩ নভেম্বর বুধবার আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট রেড ক্রিসেন্ট ইয়ুথ এর আয়োজনে ও খুলনা ব্লাড ফাইটার্স এর সার্বিক সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, খুলনা ব্লাড ফাইটার্স এর সভাপতি নাজিম সরদার, সাধারন সম্পাদক শাহীন মোল্লা, ব্লাড ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন এবং উক্ত প্রোগ্রামটি বাস্তবায়নকারী খুলনা ব্লাড ফাইটার্স এর চিকিৎসা বিষয়ক সম্পাদক শাহরিয়ার রহমান সহ আরো অসংখ্য সেচ্ছাসেবীবৃন্দ।

সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ১ টা প্রর্যন্ত এই কার্যক্রম টি চলমান থাকে। প্রোগ্রাম শেষে অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, এই রকম মানবিক কার্যক্রমে সে অনেক খুশি। পরবর্তীতে যেকোনো ধরনের মানবিক কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন।

প্রতিষ্ঠাতা মোঃ হাসিব ভুঁইয়া বলেন, এমন মানবিক কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছ। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীতে খুলনা ব্লাড ফাইটার্স অনেক দুর এগিয়ে যাবে মানবতার পথে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর