মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || দৈনিক জনশ্রুতি / ৬০ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক জনশ্রুতিঃ খুলনার রূপসা উপজেলায় ইটভাটার কার্যালয়ে গুলি করে ফখরুল ইসলাম (৩২) হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ দলটি হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে ফখরুল ইসলাম রূপসা উপজেলার ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের ইটভাটার কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর