শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ: থানায় ডায়েরি মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী হাদিউল ইসলামের আন্তর্জাতিক সম্মাননা অর্জন কেশবপুরে সমাধানের উদ্যোগে শাখা ব্যবস্থাপকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন কেশবপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ১৩০ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ

কাওছার হোসেন: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি পুকুর থেকে ৪টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ৭টি ম্যাগাজিন, ২টি সিঙ্গেল ব্যারেল শুটার গান, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড কার্তুজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর