রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

ভেকুয়া বিলের ডোবা থেকে এক নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৯৫ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে ডোবা থেকে অজ্ঞাত (৩০) এক নারীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের ভেকুয়া বিলের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেকুয়া বিলের ডোবায় সকালে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে বস্তাবন্দি ভাসমান মরদেহ দেখতে পান। মরদেহের খবর জানাজানি হলে আশেপাশের লোকজন ভিড় জমান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ বলেন, ধারণা করা হচ্ছে ৬-৭ দিন আগে গলাকেটে হত্যার পর বস্তায় ভরে ডোবায় পুঁতে রেখেছিল। কিন্তু মরদেহ পচে ভেসে উঠেছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর