শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ: থানায় ডায়েরি মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী হাদিউল ইসলামের আন্তর্জাতিক সম্মাননা অর্জন কেশবপুরে সমাধানের উদ্যোগে শাখা ব্যবস্থাপকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন কেশবপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

মাভাবিপ্রবিতে আইসিটি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ২২৫ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাকাডেমিক ভবনে কেক কেটে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

র‌্যালী শেষে ক্যাম্পাসস্থ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন-চেয়ারম্যান-শিক্ষক, নবীন শিক্ষার্থী ও অ্যালামনাই উপস্থিত ছিলেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এরপর অ্যালামনাই এর সদস্যরা বিভাগের শিক্ষার্থীদের সাথে সাম্প্রতিক বিষয়ে আলোচনা, বিভাগের উন্নয়নে অ্যালুমনিদের সহযোগিতা ও প্রস্তাবনা, অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে মিট-আপ ও ইন্ডাস্ট্রি সম্পর্কিত আলোচনা এবং পরবর্তী অ্যালুমনি কমিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর