শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

মাভাবিপ্রবিতে বাঁধনের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ২১৮ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে এই উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিটে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

এসময় উপস্থিত ছিলেন, গ্রন্থাগারিক গ্রফেসর ড. মোঃ আবু জুবাইর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আজিজুল হক, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান মোগল, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশরাফ হোসাইন তালুকদার, জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট ড. মোঃ দেলোয়ার জাহান মলয়, এস্টেট অফিসের পরিচালক ড. মোঃ আশরাফ আলী, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম। এছারাও বাঁধন মাভাবিপ্রবি ইউনিটের সভাপতি মেহেদী হাসান সাকিব, সাধারণ সম্পাদক হাবিবা ইসলাম সেতুসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, র‌্যালী শেষে কেক কাটা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর