শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

মাভাবিপ্রবিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ৪৬০ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বুধবার (০৮ জানুয়ারি) নবীনবরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ।

প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে একই ইউনিভার্সিটি ও বিভাগের পিএইচডি শিক্ষার্থী রামোজন খুজামবেরদিভে ও মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম বক্তৃতা করেন।

প্রধান অতিথি বলেন, শিল্প বিপ্লবের এই যুগে আমাদের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন বিভাগটির শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দানের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষকদের।

উল্লখ্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্রকৌশল পৃথিবীর অন্যতম বৃহত্তম ও বিস্তৃত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টিকে মাদার অফ ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ৩০ জন শিক্ষার্থী এ বিভাগে ভর্তির অনুমতি দেয়।

ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অধীনে দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ৭ বছর মেয়াদী অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট নামে মাভাবিপ্রবি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব সম্প্রসারন, আধুনিক কারিকুলাম প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করে চলেছে।

বিভাগটিতে দক্ষিণ কোরিয়ান অর্থায়নে ল্যাব উন্নয়নে এখন পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার বেশী যন্ত্রপাতি, ল্যাব সরঞ্জাম ও পুস্তক ক্রয় করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর