রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

ফেনী সীমান্তে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় ভারত বিরোধী তীব্র ক্ষোভ প্রকাশ খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক / ৩২২ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ফেনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে খেলাফত মজলিস। সংগঠনটি আজ শুক্রবার বিকেলে তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ত্রৈমাসিক বৈঠকে এই অভিযোগ তুলে ভারতের আচরণকে নিন্দা জানায়।

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় সংগঠনের নেতারা বলেন, ভারত এখনও তার পুরনো আধিপত্যবাদী আচরণ থেকে বিরত হয়নি। তারা অভিযোগ করেন, বিনা উস্কানিতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ভারত মানবাধিকার লঙ্ঘন করেছে।

খেলাফত মজলিসের নেতারা আরও বলেন, “ভারত মনে করছে, বাংলাদেশের বিরুদ্ধে অপকর্ম চালিয়ে পার পেয়ে যাবে। ফেনী সীমান্তে ২ জন হত্যা করে ভারত আবারও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।” তারা এই ঘটনার পর বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতকে তার নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে খেলাফত মজলিসের নেতারা একযোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর