বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে কেশবপুরের নবগঠিত ‘পাঠকবন্ধু’

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৪৭ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে পাঠকবন্ধুর নবগঠিত কমিটির পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেশবপুর উপজেলা পাঠকবন্ধুর আহ্বায়ক মেহেদী হাসান শিমুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী। সাংবাদিক কামরুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে এবং কবি ও গীতিকার অলোক বসু বাপী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর উপজেলা পাঠকবন্ধুর সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল্লাহ, ইয়াসিন আরাফাত, সদস্য মাসুম বিল্লাহ, আব্দুর রাজ্জাক, কাওছার হোসেন, শাহনাজ আফরোজ প্রেমা, হাদিউজ্জামান ইভান, সাঈদুর রহমান ও সোনিয়া খাতুন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গোলাম কিবরিয়া এবং সংগীত পরিবেশন করেন মেহেদী হাসান শিমুল।

বক্তারা বলেন, কেশবপুরের পাঠকবন্ধুরা মানুষের কল্যাণে কাজ করবে। ঘরে ঘরে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ উপজেলার পাঠকবন্ধুরা নিয়মিত আয়োজন করবে পাঠচক্র, এটিই হবে তাঁদের প্রথম উদ্যোগ।

কবি, সাহিত্যিক, লেখক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং শিক্ষার্থীদের সমন্বয়ে কেশবপুরে করা হয়েছে পাঠকবন্ধুর এ কমিটি। পরিচিতি সভায় তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর