শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মরিয়াম আক্তার || বার্তা সম্পাদক / ৩৯৬ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১২:০০ পূর্বাহ্ণ

মরিয়াম আক্তার, বার্তা সম্পাদকঃ কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস-২০২৩ উপলক্ষ্যে (৬ এপ্রিল) সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, কৃষি অফিসার মাহমুদা আক্তার, নির্বাচন অফিসার রবিউল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, সমবায় অফিসার নাসিমা খাতুন, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ দাশ, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ জনাব আলী, সদস্য হাবিবুর রহমান, উত্তম বসু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর